print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫, ডিসেম্বর,২০২১

স্টাফ রিপোটারঃ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ৩ নং মৃগা
ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র বিভক্ত করে স্থানান্তরের দাবি করে এলাকাবাসীর পক্ষে নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়।

এলাকাবাসী জানান, তাদের ভোট কেন্দ্র প্রজার কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ কেন্দ্রে ৪০৫১জন ভোটার রয়েছে। তাই স্থান সংকুলান না হওয়ায় নারী ও বয়স্ক ভোটারদের কষ্ট হয়। তাই তারা কেন্দ্রে আসতে রাজি হন না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় অনেকে ভোট না দিয়েই বাড়ি ফিরে যান। এতে প্রার্থীরা ভোট থেকে বঞ্চিত হয়ে আসছেন।

তারা আরও জানান, সরকারি বিধিমোতাবেক যেসব ইউনিয়নে তিন হাজারের বেশি ভোটার আছে সেখানে কেন্দ্রগুলো দুইভাবে বিভক্ত করা হয়েছে। ৩ নং মৃগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রে ভোট ৪০৫১ জন হওয়ায় দুই ভাগে বিভক্ত করা প্রয়োজন। এর অর্ধেক প্রজার কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকি অর্ধেক পার্শ্ববর্তী জনতাগজ্জ বাজার নুরানি মাদ্রাসায় স্থানান্তর করা প্রয়োজন।

শান্তিপুর গ্রামের রাসেদ মিয়া , কদ্দুছ মিয়া, মনজিল মিয়া হারুনুর রশিদ, জানান, যেসব কেন্দ্রে তিন হাজার ভোটার রয়েছে সেগুলো বিভক্ত করা হয়েছে। আমাদের বাড়ি থেকে কেন্দ্রটি দুই কিলোমিটার দূরে এবং সেখানে ভোট দিতে নারী ও বয়স্ক মানুষের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। ভোট দিতে দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকতে বাধ্য হওয়ায় অনেকে তাদের ভোটাধিকার প্রয়োগ না করেই বাড়ি ফিরে যান। ফলে নির্বাচনের প্রার্থীরা ভোটবঞ্চিত হচ্ছেন।

এছাড়া ও তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ২০২০ ইং সালে শান্তিপুর ও প্রজারকান্দা, ২ গ্রামের ২ জন নিহত হন।

তারা আগামী ইউনিয় পরিষদ নির্বাচনের আগেই কেন্দ্রটি স্থানান্তরের দাবি জানিয়েছেন
এলাকাবাসীর।