
প্রকাশিত,০৯, অক্টোবর,২০২১
হৃদয় হোসাইন,(বেড়া প্রতিনিধি)ঃ
আসন্ন বেড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে অনেক আগে থেকেই সকল প্রার্থীদের সমর্থন আদায় ও গণসংযোগ চলছে।
পাড়া-মহল্লার দোকানপাট চায়ের স্টলে,প্রচার প্রচারণা ও গুঞ্জন চলছে কে হবে আগামীতে বেড়া পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর।এমন গুঞ্জনে একাধিক প্রার্থীর মাঝখান থেকে একটি নাম বারবার উঠে আসছে তিনি হলেন বিশিষ্ট ব্যবসায়ী রাইসুল ইসলাম তারেক।রাইসুল ইসলাম তারেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব আব্দুল বাতেন আড়ৎদারের সুযোগ্য সন্তান।
ওয়ার্ড ঘুরে দেখা যায়,তারেকের জনপ্রিয়তার কোনো ঘাটতি নেই।জনগন তাদের সিদ্ধান্ত মনে মনে নিয়েছে শুধু ব্যালটের অপেক্ষা মাত্র।ওয়ার্ডের বাসিন্দা রেদোয়ান হাসান রুবেল জানান তারেক কে আমরা ছোট থেকে চিনি। তারেক ভালো মনের ছেলে,আমরা সবাই এবার তারেক কে ভোট দিয়ে আমাদের কাউন্সিলর বানাবো ইনশাআল্লাহ।এ বিষয়ে তারেক বলেন আমি কখনো কারো সাথে খারাপ আচরণ করিনি।ঝড়-বৃষ্টি আঁধার রাতে ছোট বড় সকল বিপদে সবায় আমাকে পাশে পায় বলেই,আমাকে তাদের কাউন্সিলর বানাতে চায়।আমাকে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ ও নতুন তরুণ ভোটাররা বিপুল ভোটে বিজয়ী করে তাদের সেবা করার সুযোগ দিবে আমি আশা রাখছি।সব থেকে বড় কথা আমি কাউন্সিলর নির্বাচিত হই বা না হই আমি ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের বিপদে সব সময় সবার আগে এগিয়ে যাব।নির্বাচিত হলে ৮নং ওয়ার্ডকে বেড়া পৌর সভার মডেল ওয়ার্ড এবং মাদক মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।
আমি সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ওয়ার্ডের রাস্তা ঘাটের উন্নয়নে কাজ করে যেতে চাই।করোনার সময় আমি সব সময় আমার ওয়ার্ডের মানুষের পাশে ছিলাম। এই মহামারির হাত থেকে বাঁচতে বিভিন্নভাবে সচেতন করেছি,মাস্ক,ত্রাণ ও নগদ অর্থ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। ওর্য়াড বাসীর জন্য আমার দুয়ার সব সময় খেলা।সকল ভেদাভেদ ভূলে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বদলীয় লোকের নিরপেক্ষ ভোটে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।আমি আপনাদের সকলের নিকট দোয়া,সমর্থন ও ভোট চাই।
হৃদয় হোসাইন
পাবনা


