print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০৫-১২-২০২০
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে সারা দেশের মতো আগামী আসন্ন ইউপি নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন সম্ভাব্য ইউপি মেম্বার প্রার্থী হাফেজ মোঃ শামীম মৃধা। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ১নং মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে শনিবার (৫ ডিসেম্বর)সকাল ১০ টার সময় মাওনা ১নং ওয়ার্ডের হাজ্বী কামাল উদ্দিন খান স্কুল মাঠে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাফেজ আবুহানিফ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মাওনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মুক্তাদির হোসেন।এসময় বক্তব্য রাখেন,মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম খান কাসেম, হাজ্বী কামাল উদ্দিন খান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নুর মোহাম্মদ খান,হাজ্বী রিয়াজ উদ্দিন শেখ,বিশিষ্ট সমাজ সেবক মিজান খান,আকতারুজ্জামান বাবুল মৃধা, মাওনা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি নুরুজ্জামান জামিল,মোফাজ্জল খান, মৃধাবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা ফাইজউদ্দিন,মাওনা উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, সরোয়ারদি খান,ইন্জিনিয়ার হাফিজুল ইসলাম অনিক,ফয়সাল মৃধা,ফজলুল হক মৃধা এমএ,বিশিষ্ট ব্যাবসায়ী আল আমিন শেখ, আরিফ খান,সাদ্দাম মৃধা,মনির খান,মনির সিকদার, হাফেজ শরিফ শেখ,আজিজুল খান প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ আলী মৃধা,আফাজ উদ্দিন মৃধা,মিলন মৃধা,নাজমুল মৃধা,আব্দুস সালাম শেখ,শ্রীপুর উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরকার, মাওনা ১ নং ওয়ার্ডের ছাত্র লীগের সাবেক সভাপতি মাসুম বিল্লা,রাহের আলী,নিয়ামত আলী শেখ,মিজান সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী জয়নাল আবেদীন খান,হাবিবুর রহমান শেখ,মোফাজ্জল শেখ,নজরুল সরকার,সামছুদ্দিন সরকার,আবুল কাসেম মৃধা, আবুল হুসেন মৃধা,তারিকুল ইসলাম আবু তাহের শেখ,রফিকুল ইসলাম মৃধা,শফিকুল ইসলাম মৃধা,রিপন খান, মোশাররফ খান,শফিকুল ইসলাম শফি খান,মীর শফিক,নুর ইসলাম শেখ,খলিলুর রহমান শেখ, আলফাজ শেখ, কাওসার মৃধা,আসগর মৃধা,রাকিব মৃধা,আরাফদত মৃধা,মাজহারুল খান, নিশাদ শেখ,সাগর খান,দিদার শেখ, সাইফুল সরকার সহ এলাকায় মুরব্বি,শীক্ষিত ও তরুণ সমাজ।

উপজেলার ১নং মাওনা ইউপি মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হাফেজ শামীম মৃধা জানান, তিনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে সকলের সমর্থনে জয়যুক্ত হয়ে এলাকার অবহেলিত মানুষের সেবা করতে চান।এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বি,শীক্ষিত ও তরুণ সমাজদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন।

তি‌নি জানান, ১নং মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডকে ঢেলে সাজানোর লক্ষ্যকে সামনে নিয়ে একটি শোষনমুক্ত, দারিদ্র মুক্ত, শিক্ষাবান্ধব এবং বৈষম্যহীন আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউ‌পি মেম্বার পদে প্রার্থী হ‌চ্ছি। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ সর্বসাধারণের দোয়া ও সমর্থন কামনা করছি।

এবং তি‌নি আরো বলেন, আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি ন্যায়ের পক্ষে অবিচল থেকে গরীব, দুঃখী মেহনতি মানুষের সেবা ও এলাকার উন্নয়ন করে যাব ইনশাল্লাহ।