
প্রকাশিত
রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:
২৬ আগষ্ট লাকসামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল হেদায়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুহাম্মদ আবদুল মুবিন।
মাদ্রাসার অধ্যক্ষ নাসিমা আক্তার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, মোঃ আবুল হাশেম, মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, মুহাম্মদ আবুল কালাম, আল আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদার, অভিভাবক সদস্য ফরিদা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৬ সালে দাখিলে এ প্লাস ও এ গ্রেড, ২০২৫ সালে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুল, সাধারণ গ্রেড ও ২০২৫ সালে সম্মিলিত মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



