
প্রকাশিত, ২২ জানুয়ারি, ২০২১
চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ
দেশের বিভিন্ন পৌরসভা নির্বাচনের মতো সাতকানিয়া পৌরসভা নির্বাচনের সরগমের পৌর বাসিরা।
প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন মূল্যবান ভোটটি স্ব,স্ব প্রার্থীদের দেয়ার জন্য।
কতভাবে কত মিষ্টি কথায়, তারা ভোটারদের মন জয় করার চেষ্টা করে চলছেন।
জনগণের মতামতের যে একটা দাম আছে তা ভোট না এলে বোঝার সুযোগ আসেনা।
ভোট হয়ে গেলে কোথায় ভোটার আর কোথায় প্রার্থী কারো সাথে কারো দেখা মেলে না।
আবার দেখা হবে আরেকটা ভোট হলে। সেই দিক বিচার করলে ভোটের সময় নানা কথায় ভোটারদের মন জয়ের চেষ্টা ভাওতা ছাড়া আর কিছু নয়।
এসব বিবেচনায় যেহেতু ভোটাররাই দেশের মূল চালিকাশক্তি সেহেতু অতীতের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একজন দক্ষ অভিজ্ঞ পরীক্ষিত ব্যাক্তিকে নির্বাচিত করা ভোটারদের পবিত্র দায়িত্ব।
যিনি দেশের মানুষের এবং দেশের মঙ্গল চান দেশের সুখী-সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করতে পারবেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম নিজস্ব জাতীয়তাবাদে উদ্বুদ্ধ এক জাতি স্বপ্ন দেখাতে।
যারা কেবল ভোট এলে নয় সব সময় জনগণের পাশে থাকে, জনগণের বন্ধু তাকেই তো নির্বাচিত করতে হবে আমাদের।
ভুল করলে পুরনো কি দেশকে পেছনে ঠেলে দেওয়া বিগত বছরগুলোর অভিজ্ঞতা কি আমাদের জন্য যথেষ্ট নয়।
আগামী প্রজন্মের কাছে এমনকি নিজের বিবেকের কাছেই বা জবাব দেবো কি? নির্বাচনী তফসিল ঘোষিত হওয়ার সাথে সাথে প্রার্থীরা নানা মিষ্টি কথায় আমাদের আপনাদের মন ভোলাতে হাজির হয়, তারা কি সত্যি কারের ভোট চায়? জনগণের রায়ের প্রতি কি এরা শ্রদ্ধাশীল? ভোট আপনাদের মূল্যবান আমানত, আপনার পবিত্র দায়িত্ব ভোট প্রদান। যোগ্যতম উপযুক্ত প্রার্থী নির্বাচিত করুন।আপনার নিজের স্বার্থে দেশের স্বার্থে আগামী প্রজন্মের স্বার্থে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দেবেন অবশ্যই বিবেক-বিবেচনা কাটিয়ে দেবেন।।
দয়ালু আল্লাহ উপযুক্ত প্রার্থী নির্বাচনে আমাদের সহায় হোন।
সচেতন নাগরিক সমাজের পক্ষে,
মজিবুর রহমান চৌধুরী।


