
প্রকাশিত,২৬, মার্চ,২০২৩
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা, সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারী এবং বেসরকারী ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৭ টায় উপজেলা পরিষদের সামনে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফুল আলম। এসময় তার সাথে সকল সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান ও দপ্তর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ফকিরসহ নেতৃবুন্দ। উপজেলা পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ এমএকাদের মিয়া, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনিসহ সকল সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ। আমতলী পৌরসভার পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। এসময় তার সাথে প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমানসহ সকল কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। আমতলী থানা পুলিশের পক্ষে আমতলী-তালতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান।
এছাড়া একে একে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আমতলী সরকারী কলেজ, সরকারী একে হাই স্কুল, এমইউ বালক বিদ্যালয়, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, সাররাইজ ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুল, বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, আঁচল ইন্টারন্যাশনাল স্কুল, সবুজবাগ মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক ক্লাব, পল্লীবিদুৎ সমিতি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংগঠন সমূহ।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান। এসময় তারা পায়রা উড়িয়ে মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবসের উদ্বোধন করেন। #
আমতলীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরগুনার আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ এমএ কাদের মিয়া, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান কবির ও সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ সামসুউদ্দিন আহম্মেদ শানু প্রমুখ।
পরে বীরমুক্তিযোদ্ধাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আমতলী পৌরসভার পক্ষ থেকে এক প্যাকেট খেজুর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে দেয়াল ঘড়ি প্রদান কর


