print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৭, মার্চ,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ ঐতিহাসিক ৭ মার্চ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রেসকোর্স ময়দানে দেশকে রক্ষার স্বার্থে লাখো মানুষের জনসমুদ্রে ভাষন দান করেন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম,এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’

আর এই ভাষনের মাঝে বাংঙ্গালী জাতীর অনুপ্রেরণা যোগায় এবং যোগীয়ে দেয় শক্তি সঞ্চলন আর সেখান থেকেই দেশকে রক্ষার জন্য জীবনবাজি রেখে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে লাখো বীর শহিদের রক্তের বিনিয়য়ে আজকের স্বাধীন বাংলাদেশ।

জাতীর পিতার দীর্ঘ ১৯ মিনিটের বক্তব্য দানকালে লাখো মানুষের রক্তে শিরা-উপশিরায় যুদ্ধের প্রস্তুতি নেন।
পাকিস্তানি শাসকের বিরুদ্ধে রুখে দাড়ানো ক্ষমতা পান জাতীর পিতার রেসকোর্স ময়দানের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়েই।

আর এই দিনকে স্মরণ এবং শ্রদ্ধা রাখার জন্যই প্রতি বছর ন্যায় যথাযথ মর্যাদায় পালন করা হয়।
তারই লক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে বঙ্গবন্ধুর মোড়ালে শ্রদ্ধা জ্ঞাপন করেন নেত্রকোণা জেলা পুলিশের আইকন এবং বিচক্ষণ পুলিশ অফিসার এসপি আকবর আলী মুন্সী। শ্রদ্ধা নিবেদনে আরো উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল(প্রশাসন) অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খানম(সার্কেল সদর)।