শ্রীপুরের কেওয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় বড় চাচাকে কোপাল ভাতিজা,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-০৯, ৯:১৬ অপরাহ্ন /
শ্রীপুরের কেওয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় বড়  চাচাকে কোপাল ভাতিজা,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় বড় চাচাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে ভাতিজা।

সোমবার (৮ই সেপ্টেম্বর) সকালে উপজেলার কেওয়া পূর্ব খণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চাচার নাম মোস্তফা মোল্লা (৬৫)। তিনি একই এলাকার মৃত আলিমুদ্দিনের বড় ছেলে।
সকালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য মোস্তফা মোল্লাকে শ্রীপুর সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,মোস্তফা মোল্লা ঐদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে নিজ বাড়িতে ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা ভাতিজা রোমান মোল্লা দা -ও লোহার রড দিয়ে এলোপাতারি আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটেপরে মোস্তফা মোল্লা।
আহতের কান্নাকাটিতে মসজিদের মুসল্লী ও নিজ পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে, স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় শ্রীপুর সরকারি হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করানো হয়।
উপজেলা সরকারি হাসপাতালে কর্তব্য ডাক্তার বলেন রোগীর শরীরের বিভিন্ন স্থানে বড় ধরণের আঘাতের চিহ্ন রয়েছে।

এব্যাপারে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ বলেন ‘ভাতিজা তার চাচাকে কুপিয়েছে। আমরা অভিযোগ পেয়েছি। রোমান মোল্লার সঙ্গে ওর চাচার কোন পূর্ব শত্রুতা আছে কিনা সেটাও দেখা হচ্ছে। তবে আমাদের ধারণা, রোমান মাদকাসক্ত বা মাদক কারবারি কিনা তদন্ত সাপেক্ষে পুলিশ অপরাধীকে ধরতে কাজ করছে।’