শিবচরে গরুর মাংস কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে ক্রেতারা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৪-০১, ১১:৩৫ অপরাহ্ন /
শিবচরে গরুর মাংস কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে ক্রেতারা।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

রাকিবুল হাসান(রকি)
শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে মাদবরেরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী বেইলী ব্রীজ বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে।
মাংস বিক্রির নামে চলছে প্রতারণা প্রতি কেজি মাংসে দেয়া হচ্ছে হাড্ডি, তেল, চৌবরী বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।

সরেজমিন ঘুরে দেখা যায় শিবচরের বিভিন্ন বাজারে গরুর মাংস বিক্রি করছে প্রতি কেজি ৭২০ টাকা থেকে ৭৫০ টাকা।

এদিকে উপজেলার পুরান ঘাট এলাকার বেইলী ব্রিজ বাজারের মাংস দোকানের চিত্র ছিলো ভিন্ন, দোকানে নেই কোনো সরকারি নির্ধারিত দামে বিক্রির মূল্য তালিকা চ্যাট বা সাইনবোর্ড।
মাংস ব্যবসায়ীরা ইচ্ছামত গরু জবাই করে ইচ্ছামতো অতিরিক্ত দামে মাংস বিক্রি করছে বলে অভিযোগ তুলেছেন ক্রেতারা।

বাজারে মাংস কিনতে আসা রহিম শেখ বলেন গরু যেখানে জবাই করা হয় সে স্থানের পরিবেশ তেমন ভাল না। সাধারণ মানুষ ১কেজি গরুর মাংস কিনতে যেখানে হিমশিম খাচ্ছে তারা সেখানে লাগামহীনভাবে গরুর মাংস বিক্রি করছে। এই মুহূর্তে সাধারণ মানুষের একটি দাবী প্রশাসনের কাছে তারা যেন এদিকে নজরদারি করে।