ময়মনসিংহ বিভাগের গফরগাঁও উপজেলা মাসের জন্ম মৃত্যু নিবন্ধনে তৃতীয় স্থান অর্জন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-১৯, ১১:২৭ অপরাহ্ন /
ময়মনসিংহ বিভাগের  গফরগাঁও উপজেলা   মাসের জন্ম মৃত্যু নিবন্ধনে তৃতীয় স্থান অর্জন।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আইনাল ইসলাম

ময়মনসিংহ বিভাগের গফরগাঁও উপজেলা মাসের জন্ম মৃত্যু নিবন্ধনে তৃতীয় স্থান অর্জন করেছে।

মে/২০২৫ মাসের জন্ম মৃত্যু নিবন্ধন এ গফরগাঁও উপজেলা ময়মনসিংহ বিভাগের ৩৫ টি উপজেলার মধ্যে ৩য় এবং ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলার মধ্যে ২য় স্থান অর্জন করেছে।
১ -৩৬৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন: ৭৭৬ টি যা বিভাগে সর্বোচ্চ।
১ – ৩৬৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন: ১৮৮ টি যা বিভাগে সর্বোচ্চ
বিবেচ্য মাসে পৌরসভাসহ ৬ টি ইউনিয়ন পরিষদ শতভাগ লক্ষ্য অর্জন করেছে।
জন্ম মৃত্যু নিবন্ধনে নিয়োজিত
সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি সামনের মাসগুলোতে বাকি ইউনিয়নগুলোও শতভাগ লক্ষ্য অর্জন করবে বলে আশা ব্যক্ত করেন।

একই সাথে সকল নাগরিককে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার জন্য অনুরোধ জানান।