প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এর সাথে তারেক রহমানের একান্ত বৈঠকে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের প্রস্তাব


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-১৩, ৫:০৭ অপরাহ্ন /
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এর সাথে তারেক রহমানের একান্ত বৈঠকে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের প্রস্তাব
print news || Dailydeshsomoy

প্রকাশিত

অনলাইন ডেক্সঃ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এর সাথে তারেক রহমানের একান্ত বৈঠকে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক শুরুর আগে কুশল বিনিময়ের সময় তারেক তার মা, বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার ‘সালাম’ পৌঁছে দেন ডঃ মোহাম্মদ ইউনূসকে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ সময় শুক্রবার বেলা ২টায় পার্ক লেইনে ডরচেস্টার হোটেলে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে ৩টা ৪০ মিনিটে হোটেল ত্যাগ করেন তারেক রহমান। তিনি গাড়িতে ওঠার আগে হোটেলের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

বৈঠক শুরুর আগে কুশল বিনিময়ের সময় তারেক তার মা, বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার ‘সালাম’ পৌঁছে দেন ইউনূসকে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক হয়।

এর আগে ১টা ৫০ মিনিটে গাড়ি যোগে হোটেলে পৌঁছান তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার দপ্তরের কর্মকর্তারা।

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠককে ঘিরে দেশের নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। রাজনৈতিক অঙ্গন, হোটেল-রেস্তারাঁ, টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান, পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম- সবখানেই আলোচনা হচ্ছে।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর কোনো সরকারপ্রধানের সঙ্গে এটিই তার প্রথম একান্ত বৈঠক।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে রোজার আগে ভোটের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে লন্ডনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এক ব্রিফিং এ তথ্য জানান।