পটিয়ার ছনহরায় বিএনপি সদস্য সংগ্রহ  উদ্বোধনে ইদ্রিস মিয়া: তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের ঐকবদ্ধ কাজ করার আহবান।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৭-০৫, ৮:৪৪ অপরাহ্ন /
পটিয়ার ছনহরায় বিএনপি সদস্য সংগ্রহ   উদ্বোধনে ইদ্রিস মিয়া: তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের ঐকবদ্ধ কাজ করার আহবান।
print news || Dailydeshsomoy

 
প্রকাশিত

পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেছেন, এক বছর আগেও যে দলটি দেশের মানুষের ঘাড়ের ওপর চেপেছিল, সেই দল‌টি‌কে দেশের মানুষ দেশ থে‌কে বিতাড়িত করেছেন। কারণ, জনগণ যা চেয়েছিল, তারা তা দিতে পারে‌নি। আওয়ামী লীগ দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই বিএনপির নেতা কর্মীদের  দেশের মানুষের  প্রত্যাশা পুরণে ঐকবদ্ধ কাজ করতে হবে। 

 

ইদ্রিস মিয়া (৫ জুলাই শনিবার) পটিয়া উপজেলার  ছনহরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম  ঊদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির একথা বলেন।

 দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, শাহাদাত হোসেন সুমন, জাহাঙ্গীর কবির,পটিয়া উপজেলা বিএনপির নেতা আবু চৌধুরী, আবদুর রহিম, নুরুল হক মেম্বার, আমিনুল ইসলাম, নুরুল আমিন (মধু), আবছার উদ্দীন সোহেল,শাহ আলম, ইন্জিনিয়ার আবির,মাহবুবুল আলম আলমদার,তারেক রহমান, শফিকুল আলম, আক্তারুজ্জামান, মামুন সিকদার, আকতার হোসেন, জাফরুল ইসলাম, আবদুর রশিদ সিকদার, সোহেল সিকদার, এম এ রুবেল, কফিল উদ্দিন, নাজিম উদ্দীন, আলী আসকর আকবরী,জায়েদুল হক মেম্বার, 

ইমতিয়াজ, অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাএনেতা মঈনুদ্দিন প্রমুখ।