print news || Dailydeshsomoy

প্রকাশিত

চট্টগ্রাম প্রতিনিধি:-

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আলম শাহ্  সড়ক  হাজী আবদুস সাত্তার জামে মসজিদ সংলগ্ন এলাকায়   মাদ্রাসা ও এতিমখানার জায়গা জবরদখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 
 এ ঘটনায় আবু ফরিদ নামে ১জন  আহত ও এতিমখানার বাউন্ডারি ওয়াল ভাংচুর করার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা যায়।
ঘটনাটি ঘটেছে ২০ এপ্রিল রবিবার বিকাল সাড়ে তিনটায়। এ ঘটনায় আবু ফরিদের  ভাই  হাজী আবদু ছত্তার জামে মসজিদ পরিচালনা কমিটির  মতোওয়াল্লী হাজী আবুল কালাম বাদী হয়ে রমজান আলীসহ ৫ জনকে বিবাদী করে এবং  অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে  থানায় দায়ের  করেছে। 

অভিযোগ পাওয়ার পর পটিয়া থানার সেকেন্ড অফিসার ২১ এপ্রিল সোমবার বিকালে এতিমখানা ভাংচুর  ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে অভিযোগকারী হাজী আবুল কালাম জানান।

অভিযোগ সুএে জানায় যায়, দীর্ঘদিন যাবত আবুছ ছক্তার জামে মসজিদের 

এতিমখানা ও হেফজখানার জায়গা জবরদখল করা নিয়ে প্রতিপক্ষ বিবাদীর  সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।  গত রবিবার    মামলার রায় পেয়েছে  মর্মে অভিযোগ তুলে জবরদখল ভাংচুর লুটপাট ও হামলা চালিয়ে আবু ফরিদ কে আহত করেন বলে থানায় দায়ের  অভিযোগে  বাদী আবুল কালাম উল্লেখ করেন।

হাজী আবদুস ছত্তার জামে মসজিদ, মাদ্রাসা, হেফজ ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতির  দায়িত্ব পালন করছেন সাবেক পটিয়া পৌরসভার মেয়র 

ও  পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর। তিনি এ বিষয় উর্ধতন পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। এদিকে পটিয়ার দৃষ্টিনন্দন

মরহুম আবদু ছক্তার জামে মসজিদ টি প্রতিষ্টা করেন হাজী মোহাম্মদ আবুল বশর, তিনি মাদ্রাসা এতিমখানা জানাজার মাঠ করেন এলাকার লোকজনের সুবিধার জন্য। 

 এতিমখানার  সীমানা প্রাচীর ভাংচুর হামলা, লুটপাটের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও বিএনপি,যুবদল,ছাএদল সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ক্রীড়া সংগঠন নেতৃবৃন্দ মধ্যে তিব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে সীমানা প্রাচীর ভাংচুর কারীদেরর  আইনের আওতায় আনার দাবি জানান। 

পটিয়া থানার সেকেন্ড অফিসার আসাদ জানান, এ ঘটনায় পটিয়া থানায় পৃথক দুটি অভিযোগ রুজু  হয়েছে ঘটনাটি ওসির নির্দেশ তদন্ত অব্যহত রয়েছে। 

আহত আবু ফরিদ জানান, মসজিদের উন্নত মানের  সিসিটিভি ফুটেজ রয়েছে। ঐ সিসিটিভি ফুটেজে সব  ডকুমেন্টস তাদের হাতে রয়েছে।