print news || Dailydeshsomoy

প্রকাশিত,

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইল শহরের ভিতর দিয়ে ৪ লেন সড়ক বন্ধের দাবিতে দোকান মালিক ও ব্যবসায়ী”রা মানববন্ধন করেন।
নড়াইল শহরের মধ্যে মসজিদ,মন্দির,মার্কেট ভেঙে ৪ লেনের রাস্তা নির্মান চলবে না,জেলা পরিষদের জায়গায় সড়ক ও জনপথ অধিদফতরের দ্বারা ৪ লেনের রাস্তা হতে পারে না,পৌর মার্কেট ভাঙলে বর্তমান বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে দোকান মালিক ও ব্যবসায়ীদের।
শহরের বাইরে দিয়ে চার লেন করাসহ বিভিন্ন দাবিতে নড়াইলে ব্যাবসায়ী ও দোকান মালিকদের মানববন্ধর অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরক লিপি প্রদান করেন।
(২৫ ফেব্রুয়ারী) বৃহশপ্রতিবার সকালে ব্যবসায়ী ও দোকান মালিকদের আয়োজনে শহরের বাণিজ্যিক এলাকা রুপগঞ্জ বাজারের নড়াইল-যশোর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন,ব্যবসায়ী ওহিদ সাহেব,সাইফুল আলম বাচ্চু,নবীর হোসেন,কামরুল বিশ্বাসসহ অনেকে।
বক্তরা বলেন,আমরা নড়াইলের উন্নয়ন চাই কিন্তু নড়াইল শহরের ধংশের উন্নয়ন চাই না মসজিদ,মন্দির, দোকান ভেঙে আমরা কোন উন্নয়ন চাইনা।
ব্যাবসায়ী ও দোকান মালিকদের ক্ষতি করে শহরের মধ্য দিয়ে ৪ লেন রাস্তা আমরা চাই না।
মেইন রাস্তার পাশে যে কয় ফুট জায়গা আছে সেই টুক যায়গা বাড়িয়ে রাস্তা প্রশস্ত করা হোক।
৪ লেন করতে হলে শহরের বাইরে দিয়ে করা হোক।
সাড়ে ৩শ বছর আগের জেলা যশোর সেখানে তো শহরের মধ্যে ৪ লেন নেই,গোপালগঞ্জ শহরের মধ্যে তো ৪ লেন নেই,ফরিদপুর শহরের মধ্যে তো ৪ লেন নেই তাহলে আমাদের ছোট শহরে কেন ৪ লেন করতে হবে,এটা কাদের উশকানী বলতে হবে।

যদি আমাদের ভর্তুকি না দিয়ে আমাদের মার্কেট ভেঙে ৪ লেন করে তাহলে আমাদের পরিবার না খেয়ে মরবে।
আমাদের ব্যবসার কারনে ব্যাংক লোন এনজিও লোনসহ বিভিন্ন যায়গা থেকে টাকা নিয়ে ব্যবসা করছি আজ যদি ভেঙে দেয়া হয় তাহলে আমরা আন্তহত্যা করবো বলেও হুশীয়ারী দেন দোকান মালিক ও ব্যবসায়ী”রা।