তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভা অনুষ্ঠিতঃ


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-২৮, ১:৪৯ অপরাহ্ন /
তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভা অনুষ্ঠিতঃ
print news || Dailydeshsomoy

প্রকাশিত

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

-রাষ্ট্র কাঠামো সংষ্কারের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভা তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে ২৭ জুন শুক্রবার বিকেলে নোঙ্গর রেস্তোরাঁয় সংগঠনের দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ সালাউদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মুছা পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন , সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সারাবান তাহুরা কলি, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা মহিলা দলের আহবায়ক সাজেদা ইয়াসমিন রেখা মেম্বার, সংগঠনের দক্ষিণ জেলার সংগঠক ও চন্দনাইশ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল্লা হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মো: মোবিনুল ইসলাম, জসিম উদ্দিন, জহিরুল ইসলাম, তানজিরুল আলম, আবদুর রহিম, সুহায়েল আলম রুহান প্রমুখ। সভায় বক্তারা বলেন

বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমান এদেশের জনগণের মৌলিক অধিকার ও ভাগ্য উন্নয়নের রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফা আমরা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি। সকল শ্রেণী-পেশার মানুষের কাছে এই দফাগুলো প্রশংসিত হয়েছে। দেশের মানুষ এখন বাস্তবায়ন চায়। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের হাত ধরেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’

২৮/০৬/২৫