চাঁপাইনবাবগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-১৩, ১১:৫০ পূর্বাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

ইমাম হাসান জুয়েল ,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি। সোমবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি ও ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল, পূবালী ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার আব্দুল‌ হালিমসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনকালে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়।