গলাচিপার চরকাজলে ভয়াবহ আগুনে একাধিক  দোকান পুড়ে ছাইঁ! 


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-১৬, ৭:১৬ অপরাহ্ন /
গলাচিপার চরকাজলে ভয়াবহ আগুনে একাধিক  দোকান পুড়ে ছাইঁ! 
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন পরিষদের পুরান বাজারে বড় চরকাজল ১নং ওয়ার্ডের পুরান বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নি কান্ডে ৪ টি দোকান পুড়ে  আগুনে ভস্মীভূত ।

সূত্রে জানাযায়,  রবিবার গভীর রাত আনুমানিক তিন বা সারে তিন টার দিকে বাজারের  সুভাস চন্দ্র দাসের সেলুনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আকস্মিক ভাবে এ অগ্নি কান্ডের উৎপত্তি হয় বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তরা হলো, সুভাস চন্দ্র দাসের সেলুন ঘর, মোঃ ইব্রাহিম সরদারের ১ টি ঘর এবং মোঃ রফিকুল ইসলাম মোল্লার ২ টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ হাসান জানান, চরকাজল ইউনিয়নের পুরান বাজারের অগ্নি কান্ডের বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি, সকল ধরনের সার্বিক সহযোগিতা করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রানা জানান, চরকাজলর অগ্নি কান্ডের বিষয়ে ক্ষতিগ্রস্তের খোজঁ খবর নেয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী সার্বিক সহযোগিতা করা হবে।

তবে, এবিষয়ে এখনো পর্যন্ত সঠিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।