

প্রকাশিত
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় লিচুর বিচি গলায় আঁটকে মো. আব্দুর রহমান নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার চরকাজল ইউনিয়নের চর কপালবেড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত আব্দুর রহমান ওই গ্রামের মো. তুহিন চৌকিদার ও মোসা. জান্নাতুল দম্পতির একমাত্র পুত্র সন্তান। শিশুটির বাবা ঢাকায় একটি তামার ফ্যাক্টরীতে চাকরি করেন। আব্দুর রহমানের চাচা কামাল চৌকিদার জানান, ঘটনার দিন সকাল ৮টার দিকে মা জান্নাতুল তার শিশু পুত্র আব্দুর রহমানকে ঘরে বসে গাছের লিচু নিজ হাতে খাওয়াচ্ছিলেন। মায়ের অগোচরে শিশুটি হাত দিয়ে একটি লিচু বিচিসহ মুখে দেয়। এ সময় লিচু গলায় আটকে গেলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত মৃত ঘোষণা করেন।


















আপনার মতামত লিখুন :