গলাচিপায় যুবদলের বিক্ষোভ মিছিল


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৭-১৬, ৭:১১ অপরাহ্ন /
গলাচিপায় যুবদলের বিক্ষোভ মিছিল
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় যুবদলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং যুবদলের তিন সদস্যসহ চারজন হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

১৪ জুলাই সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানান। তারা বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যে একটি মহল ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করছে।

বক্তারা আরও দাবি করেন, এসব হত্যাকাণ্ড ও নৈরাজ্যের পেছনে যারা রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

গলাচিপা উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন আয়োজকরা।