গফরগাঁও মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-১৯, ১২:৫৭ পূর্বাহ্ন /
গফরগাঁও মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আইনাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) , ২০২৫ইং উপজেলা প্রশাসনের আয়োজনে
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সেবা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন
গফরগাঁও উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মীম জাহান তন্নী।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মোঃ নুর এ আলম ভূইয়া,

উপজেলা নির্বাহী প্রকৌশলী, আবু বক্কর সিদ্দিক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জাহাঙ্গীর আলম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, বদরুল আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও নিকাহ রেজিস্ট্রার সমিতির নেতৃবৃন্দ কাজি গন।

রেজিস্ট্রার সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন
বর্তমানে দেশের নিকাহ রেজিস্ট্রারগণ অবহেলিত। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নিজেদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। তারা নিকাহ রেজিস্ট্রারদের অবসরকালীন পেনশন স্কিমের আওতায় আনাসহ যতদিন কর্মযোগ্যতা থাকে ততদিন তাদের লাইসেন্সের মেয়াদ বহাল রাখার দাবি জানান।