গফরগাঁও বাজারে স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের মতবিনিময় সভায় জনতার ঢল।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০১-২৩, ১২:৫০ অপরাহ্ন /
গফরগাঁও বাজারে স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের মতবিনিময় সভায় জনতার ঢল।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আইনাল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমানের নির্বাচনী প্রচারণা দিন দিন আরও জোরালো হচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গফরগাঁও পৌরসভার নতুন বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে বাজার ব্যবসায়ীদের সঙ্গে তার মতবিনিময় সভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয় এলাকা।

হাঁস মার্কার স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের এই মতবিনিময় সভায় বাজারের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা শুরু হতেই মাঠে উপচে পড়া ভিড় প্রমাণ করে গফরগাঁওয়ের মানুষের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ ও সমর্থন তৈরি হয়েছে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে এবি সিদ্দিকুর রহমান বলেন,
“আমি আপনাদেরই একজন। ব্যবসায়ী সমাজ, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের অধিকার রক্ষাই আমার রাজনীতির মূল লক্ষ্য। গফরগাঁওকে একটি উন্নত, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলায় রূপান্তর করতে হলে আপনাদের সমর্থন দরকার।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ, বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ ও তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তারা নানাবিধ সমস্যায় ভুগছেন। এবি সিদ্দিকুর রহমানের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তারা তাদের দাবিদাওয়া তুলে ধরেন এবং তার প্রতি সমর্থন জানান।

মতবিনিময় সভা শেষে উপস্থিত জনতা হাঁস মার্কার পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলে। এতে স্পষ্ট হয়ে ওঠে, আসন্ন নির্বাচনে গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমান একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন।