গফরগাঁও পৌরসভা উন্নয়নে প্রকল্প নির্মাণসহ সৌন্দর্য বর্ধন বাস্তবায়নে বিশেষ উচ্ছেদ অভিযান।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-১১, ২:৫৩ পূর্বাহ্ন /
গফরগাঁও পৌরসভা উন্নয়নে প্রকল্প  নির্মাণসহ সৌন্দর্য বর্ধন বাস্তবায়নে বিশেষ উচ্ছেদ অভিযান।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম

গফরগাঁও পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার,এন এম আবদুল্লাহ-আল-মামুন এর নির্দেশনায়

গফরগাঁও পৌরসভা কর্তৃক গফরগাঁও মিনি স্টেডিয়াম সংলগ্ন বটতলার আশেপাশে নির্মাণসহ সৌন্দর্য বর্ধনের কাজ, খাল পুনরুদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণ, শহীদ আব্দুল ব্যাপারী গেইট হইতে মিনি স্টেডিয়াম পর্যন্ত মধ্য বাজার রোডে আর.সি.সি রাস্তা নির্মাণ, জামতলা মোড় ও শহীদ জব্বার মোড়ে মনুমেন্ট নির্মাণ করা হবে।
বুধবার (১০সেপ্টেম্বর) সকাল ১১ টায়
বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উল্লিখিত কাজসমূহ বাস্তবায়নের স্বার্থে এ সকল স্থানে সকল অবৈধ স্থাপনা, ভাসমান স্থাপনা, সিএনজি স্ট্যান্ড, বাঁশ মহাল, ২৫,বছর ধরে অবহেলিত খালের উপর স্থাপিত কাঠের ব্রীজসহ অন্যান্য ভাসমান ব্যবসায়ীদের
ভ্রাম্যমান উচ্ছেদ অভিযানের মাধ্যমে সকল স্থাপনা সরিয়ে ফেলা হয়।
ভ্রাম্যমান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, আমির সালমান রনি, সহকারী কমিশনার (ভূমি), গফরগাঁও,
তিনি বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত থেকে দিকনির্দেশনা করেন
মোঃ মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী, গফরগাঁও পৌরসভা,
গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ , সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।