

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় স্কাউটিং কার্যক্রম সচেতনতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ স্কাউট গফরগাঁও উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার,(১২নভেম্বর) বিকাল চারটায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১০জন শিক্ষক শিক্ষিকা, স্কাউট সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট গফরগাঁও উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার, এনএম আব্দুল্লাহ আল মামুন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউট এর সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য, ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি, এসএম মমতাজ উদ্দিন,।
গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক, শরিফুল ইসলামের সঞ্চালনায়,
বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,নূর এ আলম ভূঁইয়া,
গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি, আলাউদ্দিন,সহ
উপস্থিত বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক গন স্কাউটিং কার্যক্রম সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন।


















আপনার মতামত লিখুন :