গফরগাঁওয়ে ১৫ই আগস্টে দুর্বৃত্তের আগুনে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-১৬, ১২:১৭ পূর্বাহ্ন /
গফরগাঁওয়ে ১৫ই আগস্টে  দুর্বৃত্তের আগুনে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

গফরগাঁও ১৫ই আগস্ট, দুর্বৃত্তের আগুনে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নে রাতের আঁধারে বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হকের বসত ঘর দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

(১৫ আগস্ট ) ভোররাত আনুমানিক পাঁচটা থেকে ছয় টায় উপজেলার যশোরা ইউনিয়নের ভারইল গ্রামে বীর মুক্তিযোদ্ধা,সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ও আহবায়ক, মরহুম নাজমুল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধার সন্তানদের দাবি ১৫ই আগস্ট কে কেন্দ্র করে ফ্যাসিস্ট আওয়ামী দুর্বৃত্ত আমাদের এ বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধার ছেলে নাহিদুল হক,সহকারি কমিশনার(ভূমি) শুক্রবার(১৫আগস্ট) গণমাধ্যমকে জানান আমার বাবা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা। এটা আমার বাবার ও আমাদের অস্তিত্ব,।
অস্তিত্বে যারা আগুন দিয়ে পুড়িয়েছে তারা দুর্বৃত্ত, দুষ্কৃতিকারী,
আমরা পরিবারের পক্ষ থেকে দুর্বৃত্ত সে যেই হোক তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

সরজমিনে জানা যায়, মুক্তিযোদ্ধা নাজমুল হকের পরিবারের কোন সদস্য গ্রামের বাড়িতে থাকেন না,

ঘটনার রাতেও কেহ ছিল না, বাড়ি ঘর তালাবদ্ধ অবস্থায় ছিল।
প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী বাড়ির মহিলা বলেন ভোর রাতে ঘুম ভাঙলে আগুনে মুক্তিযোদ্ধার ঘর পুড়তে দেখা যায়, আমি চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের প্রতিবেশীরা এসে আগুন নিভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে স্থানীয় লোকজনের সহায়তায় আধাঁ ঘন্টা অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে।
কিন্তু এর আগেই আসবাবপত্রসহ বসতঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘরে থাকা পাঁচটি রুমে এমন কোন জিনিস নেই যা পুড়ে ছাই হয়নি

খবর পেয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, আলমগীর মাহমুদ, ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধার বাড়ি পরিদর্শন ও সন্তানদের সাথে দুঃখ প্রকাশ করেন এ সময় গণমাধ্যমকে বলেন এগুলো ফ্যাসিস্ট আওয়ামী দুর্বৃত্তদের কর্মকাণ্ড হতে পারে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন সঠিক তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

এ ব্যাপারে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ময়মনসিং দক্ষিণ জেলার যুগ্ন আহবায়ক, এবি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় সাবেক ভাইস চেয়ারম্যান,শাহ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়ি পরিদর্শন করেন। বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়ার নিন্দা ও প্রতিবাদ জানান। এবং
সুস্থ তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

গফরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার ,(সার্কেল) মনোতোষ সরকার ও গফরগাঁ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।