গফরগাঁওয়ে “স্টাডি অ্যাব্রোড কার্নিভাল–২০২৫” অনুষ্ঠিত.


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-১১, ৫:১৫ অপরাহ্ন /
গফরগাঁওয়ে “স্টাডি অ্যাব্রোড কার্নিভাল–২০২৫” অনুষ্ঠিত.
print news || Dailydeshsomoy

প্রকাশিত,

আইনাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক অনুষ্ঠান “স্টাডি অ্যাব্রোড কার্নিভাল–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১নভেম্বর) সকাল ১১ টায় গফরগাঁও সরকারি কলেজ মিলনায়তনে আন্তর্জাতিক মানের শিক্ষা, ভর্তি প্রক্রিয়া ও স্কলারশিপের সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই অনুষ্ঠানটির আয়োজন করে শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠান এডোভয়েজ (EduVoyage)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা,  এন. এম. আবদুল্লাহ আল মামুন।
গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইউসুফ মো. শহিদুল্লাহ সভাপতিত্বে

এডোভয়েজের সিইও মোহাম্মদ আপেল মাহমুদ এর সঞ্চালনায়ঃ
আয়োজিত এই কার্নিভালে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা সংক্রান্ত দিকনির্দেশনা ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে রয়েল প্যাসিফিক এডুকেশন–এর সিইও বিশেষ অতিথি হিসেবে বিদেশে উচ্চশিক্ষার নানা সুযোগ, ভর্তি প্রক্রিয়া, ভিসা প্রস্তুতি এবং ক্যারিয়ার সম্ভাবনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা অনুরাগীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা বিদেশে পড়াশোনার বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন উদ্যোগের মাধ্যমে মফস্বল এলাকার শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত করে তোলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।