গফরগাঁওয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-০৮, ৭:৪৫ অপরাহ্ন /
গফরগাঁওয়ে  শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে,

সোমবার (৮সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে দেশের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ৫২তম আসর বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোফাখখারুল ইসলাম এর সভাপতিত্বে
উপজেলা একাডেমিক অফিসার মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় –
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এস এম মমতাজ উদ্দিন,সভাপতি ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় সংসদের প্রেসিডিয়াম সদস্য।

গফরগাঁও সরকারি খাইরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, রওশন আরা,
গফরগাঁও শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন সহ মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণ।

এ সময় উপজেলার ৭৭ টি মাধ্যমিক স্কুল ও ৬৩টি মাদ্রাসা সমন্বয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষিকা,
এনটি আরসি, নব নিয়োগ প্রাপ্ত শিক্ষক,শিক্ষিকা ও শরীর চর্চা শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন,

প্রধান অতিথির বক্তব্যে এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন আগামী ১৭-১৯ সেপ্টেম্বর সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে,
সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২১-২৭ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের, ৯-১৩ অক্টোবর জেলা পর্যায়ের, ১৫-১৭ অক্টোবর উপ-অঞ্চল পর্যায়ের, ১৯-২১ অক্টোবর অঞ্চল পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট অনুষ্ঠিত হবে। আর ২৩ থেকে ২৭ অক্টোবর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরে বলা হয়, চলতি বছরের ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ইভেন্টে অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করা হবে।