

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপত্র নদে নৌকা ডুবিতে শাপলা বেগম(১৪)নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার হয় প্রথম দিনে
দ্বিতীয় দিনের নিখোঁজ দুই শিশু উদ্ধার হয়েছে।
প্রথম দিনে স্থানীয়দের দারা উদ্ধার হওয়া শাপলা বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।
তাঁর বাবার নাম মাঈনুদ্দীন।
মঙ্গলবার (০১,জুলাই) সকালে উপজেলা দত্তেরবাজার খেয়াঘট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা – পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের(৭) ও হাবিব মিয়া ছেলে আরিফ(৭)।
তারা সকলে বিরই নদীরপাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
মঙ্গলবার ও বুধবার কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও গফরগাঁও ফায়ার সার্ভিস যৌথ উদ্ধার অভিযানে নিখোঁজ দুই শিশুর সন্ধান মিলেনি।
তবে (০২, জুলাই) বুধবার
গতকাল নদীতে নিখোঁজ দুইজন ছাত্রের মরদেহ টাংগাব বটতলার মহর আলী খান এলাকা হতে এলাকাবাসী ভাসমান অবস্থায় উদ্ধার করেছে।
পাগলা থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
পাগলা থানার ওসি ফেরদৌস আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেছে।


















আপনার মতামত লিখুন :