

প্রকাশিত
গফরগাঁও প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামীলীগ কর্মী শাহীনসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার মধ্যরাতে রাওনা ইউনিয়নের বড়াইল গ্রামে একটি ইটভাটায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃত অন্য দুইজন একই এলাকার ফয়সাল ও সানি।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাচ্চু মিয়া ১৫ আগস্ট রাতের বিএনপি নেতা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় শাহীনসহ ৩জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ভারইল গ্রামের সুরুজ বাঙ্গালির ছেলে শাহীন ও তার সহযোগিরা ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং গড়ে তোলে। তারা স্থানীয় ভাবে মাদক, জুয়া, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ৫ আগস্টের পর বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে বেপরোয়া হয়ে ওঠে শাহীন চক্রগংরা।


















আপনার মতামত লিখুন :