

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের খোদা বক্সপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের নিয়ম বহির্ভূত নিয়োগ প্রক্রিয়ার রেজুলেশনে স্বাক্ষর না করায় শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন সহকারী অধ্যাপক, আবুল কাশেম খান।
বুধবার (১০ই সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় উপজেলার খোদা বক্সপুর ফাজিল মাদ্রাসার অফিস রুমে এ ঘটনা ঘটে। এ নিয়ে গফরগাঁও উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি
শফিকুল ইসলাম, গভর্নিং বডির সদস্য মাহমুদুল হাসান, গভর্নিং বডির অভিভাবক সদস্য আব্দুল মালেক জানান
আমরা খবর পেয়ে মাদ্রাসায় আসি এবং অফিস রুমের একটি কক্ষ থেকে
সহকারি অধ্যাপক আবুল কাশেম খানকে উদ্ধার করে
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসি এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ ব্যাপারে খোদা বক্সপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল আলম এর মোবাইলে যোগাযোগ করলে মোবাইল বন্ধ দেখায়।


















আপনার মতামত লিখুন :