

প্রকাশিত
আয়নাল ইসলাম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের লামকাইন দরগাতলা বাজারে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রবিবার (২৮,সেপ্টেম্বর) রাতের আধারে কাপুরুষের মতো বিএনপির পার্টি অফিস ভাঙচুর করে একদল দুষ্কৃতিকারী সন্ত্রাসী বাহিনী।
অনুপ্রবেশকারী আওয়ামী সন্ত্রাসীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের ছবি নামিয়েও ভাঙচুর করেছে বলে জানা যায়।
দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম, মামলা- হামলা, বাড়িঘর ভাংচুর সহ বিভিন্নভাবে অত্যাচারিত হওয়ার পরেও এইগুলো এখন আর বিএনপি দেখতে চায় না।
তাই সোমবার (২৯সেপ্টেম্বর) সকাল ১১ টায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ,ও এলাকাবাসী, অফিস ভাঙচুরের প্রতিবাদে নিজ এলাকায় ভিক্ষুক মিছিল করে প্রতিবাদ জানাই।
এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ পাগলা থানার পুলিশ ফাঁড়ি ইন চার্জ পংকজ এর রহস্যজনক দায়িত্বহীনতাকে দায়ী করেন।
অনতি বিলম্বে দুষ্কৃতিকারী আওয়ামী ফ্যাসিস্ট দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানান, আরো বলেন অবিলম্বে এসব সন্ত্রাসী ও এদের মদদদাতাদের দলীয় সকল পদ-পদবি থেকে বহিষ্কার ও এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।


















আপনার মতামত লিখুন :