

প্রকাশিত
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যমুনা গ্রুপের ইলেকট্রনিক্স পণ্য ও ফ্রিজ এর ডিলার, মোঃ শফিউল আলম মারুফ ও তার স্ত্রী আফিফা আফরোজ এর বিরুদ্ধে ১ কোটি ৪১লাখ ৫৮ হাজার ৪১৮,৮৯ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা গ্রুপের চেয়ারম্যান ডাঃসাকাওয়াত হোসেন বাদী হয়ে গহরগাঁও থানায় (২৭,জুলাই) আত্মসাৎ প্রতারণার মামলাটি দায়ের করেন।
মামলার পর থেকেই এই দম্পতি আত্মগোপনে চলে যান।
সূত্র জানায়
গফরগাঁও থানা পুলিশ ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে
গভীর রাতে ময়মনসিংহ মহানগরে কাচিজুলি এলাকায় আত্মীয়র বাসায় আত্মগোপনে থাকা সাংবাদিক মারুফ ও তার স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
রোববার (০১জুন) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতারক, শফিউল আলম মারুফ এর বিরুদ্ধে নিজ পরিবারের আপন চাচা রবিউল আউয়াল বিপ্লব মৃধা, অভিযোগ করেন কোম্পানির টাকা আত্মসাৎ ছাড়াও সাংবাদিকতা ও আওয়ামী লীগের রাজনৈতিক দাপট দেখিয়ে ৭,কাটা জমি অবৈধভাবে দখলে নিয়ে রেখেছে, এছাড়াও অনেক লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে জমি দখল ও টাকা পয়সা আত্মসাৎ করেছে।
ভুক্তভোগী গফরগাঁও প্রেসক্লাবের সাংবাদিক,সাখাওয়াত হোসেন জানান ব্যবসার কথা বলে আমার কাছ থেকে ৫,লক্ষ টাকা নিয়ে প্রতারণা করছে এ নিয়ে অনেক দেন দরবার হয়েছে,এখনো টাকা পায়নি।
ভুক্তভোগীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে এই প্রতারক দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম,জানান গফরগাঁও থানা পুলিশ ও পাগলা থানা পুলিশের যৌথ অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়েছে।


















আপনার মতামত লিখুন :