print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৪ ফেব্রুয়ারি, ২০২১

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

সামনে আসছে পৌরসভা নির্বাচন।বেশী দিন নাই বললেই চলে। এই পৌরসভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পৌরসভার নয়টি ওয়ার্ডের রাস্তা-ঘাট এবং হাট-বাজার। জোরেশোরে চলছে মাইকিং।ভোটারের ঘরে ঘরে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীদের আত্মীয় স্বজন সহ কর্মী-সমর্থকরা।

আজ ৪ ফেব্রুয়ারি বুধবার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ইসলাম বেবী প্রচারণা চালিয়েছেন বিভিন্ন গ্রাম মহল্লা ওয়ার্ডের সহ আশপাশের এলাকাগুলোতে। সাথে ছিলেন আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী সহ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মো:ইসলাম বেবী বলেন,আমি গত পাঁচ বছর আপনাদের সেবক হয়ে দিনরাত পরিশ্রম করে চেস্টা করেছি মানুষের সেবা দিতে এবং পর্যটন নগরী বান্দরবান কে পর্যটন শহর গড়ে তুলতে আমি ইতি মধ্যে অনেক বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়েছি অনেক গুলো উন্নয়ন মূলককাজ সম্পূর্ণ ও চলমান,আমাকে আপনাদের ভোটে পুনরায় নির্বাচিত করলে নগর পিতা হয়ে নয়,আপনাদের সেবক হয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি’র ডিজিটাল বান্দরবান গড়ার স্বপ্ন বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করবো।

এদিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. জাবেদ রেজা জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যে প্রচারণায় মাঠে কাজ করছি এবং আমার সাথে কাজ করছে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পার্বত্য নাগরিক পরিষদ মনোনীত নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নাছিরুল আলম প্রচারণা চালিয়েছেন পাহাড়ি অধ্যুষিত উজানীপাড়া, মধ্যমপাড়া, মুসলিম পাড়া সহ ৫নং ওয়ার্ডের আশপাশের এলাকাগুলোতে। এ সময় তার সাথে ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মীরা। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহজাহান প্রচারণা চালিয়েছেন বান্দরবান বাজার সহ আশপাশের এলাকাগুলোতে।

রাতদিন সমানতালে ভোটারদের মন জয় করতে ছুটে যাচ্ছেন ভোটারের ঘরে ঘরে। পাড়া, মহল্লা এবং হাট-বাজারের আড্ডায় নির্বাচনী আলাপ-আলোচনায় ঝড় উঠছে চায়ের কাপে। প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীসহ ৫ জন প্রাথী। অপরদিকে পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে লড়ছেন ২৯ জন পুরুষ প্রার্থী এবং সংরক্ষিত আসনের তিনটি পদে ৭ জন নারী প্রার্থী।