
প্রকাশিত, ২৯ জানুয়ারি, ২০২১
গৌরিপুর প্রতিনিধি: মোহাম্মদ বায়েজিদ হোসেন।
আসন্ন গৌরিপুর উপজেলা পৌরসভা নির্বাচনে আগামীকাল ৩০ জানুয়ারি (রোজ-শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পৌর নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন। উক্ত নির্বাচনের সকল মেয়র, সংরতি মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ ভোট গ্রহণের দাবী জানিয়েছেন। একই প্রত্যাশা ভোটার, পৌর নাগরিক ও সূধী সমাজের।নানান কারণেই গৌরীপুর পৌরসভার নির্বাচন শুরু থেকেই আলোচনা ও সমালোচনাই ভরপুর ছিল। নির্বাচনী প্রচারণা সুষ্টতা বজায় রেখে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়েছিল। সকল কিছু পার হয়ে ৩০ জানুয়ারি রোজ শনিবার পৌর নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতে চলছে।
ভোট কেন্দ্রের নিরাপত্তার বিষয়টিতে তিনি গুরুত্ব দেন।গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. হেলাল উদ্দিন আহাম্মদ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপে নির্বাচন বর্তমান সরকারের অঙ্গিকার, গৌরীপুর পৌর নির্বাচনে আমরা সে লইে কাজ করে যাচ্ছি। এখানে সকল প্রার্থীরা নির্বিঘ্নে তাদের প্রচার-প্রচারণা চালিয়েছে।
ইতোমধ্যে আব্দুল কাদির (স্বতন্ত্র) প্রতীক মোবাইল ফোন ও তাহরিমা আক্তার চুমকি (স্বতন্ত্র) জগ প্রতীকের প্রার্থী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম হবিকে (নৌকা) সমর্থন দিয়ে তারা প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন ।তবে নির্ধারিত সময়ের পর তা করায় ব্যালট পেপারে তাদের নাম ও প্রতীক থাকবে। এছাড়াও সংরতি মহিলা কাউন্সিলর পদে ১৪ ও সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।এ পৌরসভার আয়তন ৮.২০ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা ৭৫ হাজার। সর্বশেষ তথ্যানুযায়ী মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৭০৫ জন। তমধ্যে পুরুষ ১১ হাজার ২৭৮ জন, নারী ১১ হাজার ৪২৭ জন।
নির্বাচনের নিরাপওার বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, এ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সুষ্ঠু নির্বাচন করতে আইন-শৃঙ্খলাবাহিনী সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছে। পুরো পৌরসভা নিরাপত্তার চাদরে ঢাকা।


