print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১০ কেজি গাঁজাসহ খোতেজা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফপ্তার করেছে পুলিশ।

বুধবার ৪ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকায় নারী মাদক ব্যবসায়ী খোদেজার বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খোতেজা বেগম ওই এলাকার আবুল কালামের স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় খোদেজার বসতবাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।