
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে বাঘের কামড়ে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন নজরুল ইসলাম নজু, আফসার উদ্দিন(৪৫) ও শরিফা বেগম৩০।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। বাঘটি তাড়াতে বিজিবি দুই রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে। আহতদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
হাতীবান্ধা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃআনারুর ইসলাম জানান,আমর্ প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, আমরা এখনো ঘটনা স্থানে রয়েছি। কিছুক্ষণের মধ্যে বাঘটিকে উদ্ধারের জন্য রংপুর থেকে একটি টিম আসতেছে। এবিষয়ে হাতীবান্ধা থানার( ভারপ্রাপ্ত)ওসি মোশারফ হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এবং বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক খবর দেই।



