print news || Dailydeshsomoy

প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পথশিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন নিষিদ্ধঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. জে. ফেরদৌস।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় পথশিশুদের হাতে স্কুলব্যাগ, খাতা ও কলম তুলে দেওয়া হয়।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান এবং শেখ হাসিনার ছোট ভাই।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে শিশু শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।