
প্রকাশিত
সঞ্জিবদাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি৷
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চলমান তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ, সরকারের গৃহীত পদক্ষেপ এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে লিফলেট বিতরণ করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
রোববার (১৮ অক্টোবর) গলাচিপা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, সদস্য সচিব মো. ফজলুল হক শাকিল, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ হোসেন অভি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আহসান উদ্দিন পরাগ, সদস্য সচিব মো. সাইফুল ইসলামসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ কর্মসূচি সম্পর্কে গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ বলেন, “আমাদের লিফলেট বিতরণের মূল উদ্দেশ্য হলো তেল-গ্যাস, বিদ্যুৎসহ চলমান সংকটের কারণ ও সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো জনগণের কাছে তুলে ধরে তাঁদের সচেতন করা। বিগত সরকারের বিভিন্ন অনিয়মের কারণে এ সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার এ সংকট দূর করতে যথাযথ চেষ্টা করছে।”
গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ফজলুল হক শাকিল বলেন, “পতিত ফ্যাসিস্ট সরকারের সমর্থকেরা তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অথচ এ সংকট তারাই তৈরি করেছে। সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো লিফলেটের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারের পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান দলটির নেতারা।



