
প্রকাশিত
আজাদ নাদভী স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা যুবদলের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সভাপতি ও এমপি শেখ মো. আব্দুল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভাকে কেন্দ্র করে উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক বাহাদুর ভূঁইয়া সুমনের নেতৃত্বে একটি বিশাল বহর সভায় যোগ দেয়।
বহরে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম বেপারী, সাবেক থানা যুবদল সদস্য রানা ভূঁইয়া এবং খাহ্রা থানা যুবদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক আসলাম ভূঁইয়া সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।



