
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মোঃ মূসা জঙ্গী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ,মোঃ ইউসুফ আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এবং অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) খন্দকার মো. শামীম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশিদ । এছাড়া সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. সাজ্জাদুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিনুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক) উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. হযরত আলীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ, জেলার সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।



