
প্রকাশিত
রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা প্রতিনিধিঃ
লাকসাম পৌরসভার ১ নং ওয়ার্ডের রাজনীতি ও সমাজসেবায় এক নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। একসময়ের শান্ত ও ঐতিহ্যবাহী এই জনপদে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে এক ক্লিন ইমেজের ব্যক্তিত্বকে কেন্দ্র করে।
তিনি আর কেউ নন—সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী, একটি আন্তর্জাতিক চীনা গ্লোবাল ট্রেডিং কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ‘মুমিন আলী ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান এবং প্রভাবশালী বিএনপি নেতা প্রবাসী আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন।১ নং ওয়ার্ডের মাটি ও মানুষের এই কৃতি সন্তান এবার নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসার পাশাপাশি নিজ জন্মভূমির প্রতি তাঁর গভীর টান তাঁকে আজ সাধারণ মানুষের মাঝে নিয়ে এসেছে।মাদকযুক্ত ও আধুনিক মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয়এলাকার প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, হাজী ইকবাল হোসেনের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি পাড়া-মহল্লাকে সম্পূর্ণ মাদকযুক্ত করা, সামাজিক সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তিনি ১ নং ওয়ার্ডকে একটি আধুনিক, ডিজিটাল এবং আদর্শ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলে সর্বস্তরের জনগণের কাছে উপহার দিতে চান।অসহায় মানুষের আস্থার প্রতীকইতিমধ্যেই তিনি নিজ এলাকায় একজন পরোপকারী, দয়ালু ও মানবিক ব্যক্তি হিসেবে সর্বমহলে সুপরিচিত হয়ে উঠেছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এলাকার অসহায়, দরিদ্র ও মেহনতি মানুষের পাশে তাঁর নিঃস্বার্থ সহযোগিতা সবার নজর কেড়েছে। কোনো ধরনের অহংকার বা ক্ষমতার দাপট ছাড়াই তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে ছায়ার মতো জড়িয়ে আছেন।
সাধারণ মানুষের দোয়া প্রত্যাশীজনপ্রিয়তার শীর্ষে থাকা এই তরুণ সমাজসেবক তাঁর এই মহৎ স্বপ্ন বাস্তবায়নে এবং এলাকার সার্বিক উন্নয়নে ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করেছেন। এলাকার সচেতন নাগরিকরা মনে করছেন, হাজী ইকবাল হোসেনের মতো একজন যোগ্য, সৎ ও দূরদর্শী নেতৃত্ব পেলে ১ নং ওয়ার্ডের চেহারা আমূল বদলে যাবে।



