
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
আজ ২৫ আগস্ট মঙ্গলবার ২৬ ইং বিকালে মিশন মোড় গোল চত্বরের মহাসড়কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।
সম্প্রতি সময়ে কলেজ শিক্ষক ও রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা করা হয়েছে নৃশংস ভাবে ও লালমনিরহাটে কলেজ শিক্ষককে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করা হয়।
এসময় বক্তব্য রাখেন কমরেড এড ময়েজ উদ্দিন, এড রফিকুল ইসলাম অপু,কৃষক সমিতির সভাপতি এড মধুসূদন দত্ত ও নিরঞ্জন প্রমুখ।
সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিদ্যুৎ ও সার সংকটের প্রতিবাদও করেন বক্তারা।



