
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
আজ ২২আগস্ট২৬ “আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটস, লালমনিরহাট জেলার আয়োজনে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত করা হয়েছে।
মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি উচ্চ বিদ্যালয়, দুড়াকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফুলগাছ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিযান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ও চারা রোপণ করেন জেলা প্রশাসক এবং বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার সভাপতি মুহঃ রাশেদুল হক প্রধান।
অনুষ্ঠানে রংপুর জোনের উপ-পরিচালক জনাব রাসেল আহমেদ, আঞ্চলিক উপ-কমিশনার, জেলা ও উপজেলা স্কাউটসের কর্মকর্তাবৃন্দ এবং কাব ও স্কাউট শিক্ষার্থীরা অংশ নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন করেন।



