print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে প্রথমে কাকিনা রেল স্টেশন সংলগ্ন প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক বাস্তবায়িত কার্যক্রম এবং কাকিনাশ্বর মৌজায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত দুটি প্রকল্প পরিদর্শন করা হয়।

পরবর্তীতে কালীগঞ্জ থানা, কালীগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউট এবং সরকারি করিমউদ্দিন পাবলিক কলেজ পরিদর্শন করা হয়। এরপর নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি (এনডিডি) সেবাদান ফাউন্ডেশন কর্তৃক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
পরিদর্শন কর্মসূচির আওতায় নছর উদ্দিন সরকারি বালিকা বিদ্যালয়, তুষভাণ্ডার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এবং তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করা হবে। এসময় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও উপহার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক এসময় অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তুষভান্ডার ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এরপর উপজেলা পরিষদ, পিআইও অফিস ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় পরিদর্শন এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সর্বশেষে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করা হয়। এ সময় ভূমি ব্যবস্থাপনা, ভূমি সেবা প্রদান এবং সাধারণ জনগণের জন্য চলমান বিভিন্ন সেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া হয়।
পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাটের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন; শাহীদ ইশরাক, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ; মোঃ আল-আমিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), লালমনিরহাট এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কালীগঞ্জ উপজেলা পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় আরও কার্যকর ও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।