print news || Dailydeshsomoy

প্রকাশিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ১ হাজার ৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
শুক্রবার (৭ আগস্ট) ভোররাতে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের একটি বাঁশবাগানে অভিযান চালায়। এ সময় ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ১ হাজার ৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।