print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ওসমান গনি নামের আটক করা হয়েছে। ।
আজ বুধবার বিকেলের দিকে উপজেলার শিয়ালখোওয়া বাজার সংলগ্ন এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
ডিবি লালমনিরহাট সূত্রে জানা যায়, শিয়ালখোওয়া বাজার এলাকায় ডিবির একটি টিম নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় একটি ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।
ডিবি সদস্যরা ধাওয়া করলে ভ্যানটি ওই এলাকার ভাঙ্গা মালদ্বীতে গিয়ে সড়কে ডিবি সদস্যরা ব্যারিকেড সৃষ্টি করেন। একপর্যায়ে ভ্যানটি আটক করতে সক্ষম হন ডিবি সদস্যরা। এরপর তল্লাশি চালিয়ে ভ্যানের ভেতর থেকে ৪৭ বোতল স্ক্যাপ উদ্ধার  করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩৮ হাজার টাকার বেশি।
এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপ পুলিশ পরিদর্শক অমিতাভ রায় জানান, অভিযান চলাকালে মাদকবাহী ভ্যানটি রংপুরের গঙ্গাচরা এলাকার দিকে যাচ্ছিল। পরে তাকে ধাওয়া করে ভ্যান সহ আটক করা হয়। ভ্যানের নিচে অভিনব পদ্ধতিতে ৪৭ বোতল স্ক্যাপ রাখে। এ সময় স্ক্যাপ সহ ওসমান গণি ( ৩১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বাড়ি আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায়। সে ওই এলাকার সাজু মিয়ার ছেলে। এসময় ভ্যানটিও জব্দ করা হয়েছে।