print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

টানা বৃষ্টি আর গুঁড়ি গুঁড়ি পাতেই বিপর্যস্ত হয়ে পড়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহাসিক উলানিয়া বন্দরের জনজীবন। আজ শুক্রবার উলানিয়া বাজারের সাপ্তাহিক হাটের দিন হওয়ায় সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের সমাগম ঘটেছিল, তবে আবহাওয়ার অবনতির কারণে পুরো হাটেই স্থবিরতা নেমে এসেছে।

সকাল থেকে চলা অবিরাম বর্ষণে উলানিয়া বন্দরের প্রধান সড়ক ও কাঁচাবাজারের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টি উপেক্ষা করেই জীবিকার তাগিদে কিছু মানুষ বাজারে এলেও জলাবদ্ধতা এবং চরম দুর্পাকের কারণে বেচাকেনায় ভাটা পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দূর-দূরান্ত থেকে আসা বিক্রেতা এবং সাধারণ ক্রেতারা পড়েছেন চরম বিপাকে।

স্থানীয়দের মতে, সপ্তাহের এই একটি মাত্র দিনে বাজারে চরাঞ্চল থেকে আসা এলাকার হাজারো মানুষ নির্ভর করলেও বৃষ্টির কারণে এদিনের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। টানা এই বৃষ্টির ফলে জনজীবন এখন পুরোপুরি অতিষ্ঠ হয়ে উঠেছে।