print news || Dailydeshsomoy

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ৬৮ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে মো. আল শাহাদাত জামান জিকো আহ্বায়ক, মো. আশানুর রহমান সদস্য সচিব এবং মো. আজিজুর রহমান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
শনিবার (৪ জুলাই) রাতে এনসিপির গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি ও সদস্য সচিব রাহাত ইবনে শহীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ছয় মাসের জন্য এই আহ্বায়ক কমিটি কার্যকর থাকবে।
কমিটিতে মো. লুৎফর রহমান বকশীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. আনারুল হক সরকার, দিলশাদ উর্মি, মো. ফারুকুল ইসলাম, মো. আব্বাস আলী, মো. আব্দুর রাজ্জাক, মো. ফরিদুল ইসলাম মাসুদ, মো. মকবুল হোসেন এবং মো. রোকনুজ্জামান আকন্দ।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. আলমগীর হোসেন আলমকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আনিসুর রহমান, মো. জাকিউল ইসলাম, মো. সুজন মিয়া, মো. রঞ্জু মিয়া, মো. রাজু মিয়া, মো. সুজন আহমেদ, মো. আসেক আলী, শেখ মো. আবদুল মতিন ও মো. মোস্তফা মিয়া।
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. শাকিল খান, মো. রবিউল ইসলাম, মো. সৌরভ মিয়া, মো. আশিক রানা, মো. কাউসার মিয়া, মো. অন্তর রহমান বাবু, মো. লোকমান হাবিব, মো. রাজু মিয়া এবং মো. আইয়ুব আলী।
এছাড়া মো. বেলাল হোসেন বিপুলকে জুলাই অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক করা হয়েছে। কমিটিতে আরও ৪০ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে উপজেলা পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুন সুন্দরগঞ্জে অনুষ্ঠিত এনসিপির বর্ধিত সভায় উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে পূর্বের সমন্বয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
প্রয়োজনে