
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি ।
পটুয়াখালীর গলাচিপায় ৭০ বছরের ইউসুফ মাঝিকে না পেয়ে থানায় জিডি। ঘটনাটি ঘটেছে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের দুই নম্বর ওয়ার্ডের মাঝি বাড়িতে ।
ওই গ্রামের মৃত্যু মমতাজ মাঝির ছেলে ইউসুফ মাঝি ৭০ (ওরফে) ঢালী । ইউসুফ মাঝির স্ত্রী রসনা বেগম বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বেলা দুইটার দিকে বকুলবাড়িয়ার পাতাবুনিয়া বাজারে কাজে গেলে আর বাসায় ফিরেনি। পরে ওই বাজারে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। তিনি আরো বলেন, আমার স্বামী ভারসাম্যহীন। তিনি বাজারে বাজারে মানুষের বোঝা টেনে জীবিকা নির্বাহ করতেন। ইউসুফ মাঝির ছেলে ইলিয়াস মাঝি বলেন, আমার বাবায় বাজারে মানুষের বোঝা টানেন কিন্তু মঙ্গলবার পাতাবুনিয়া বাজারে গেলে আর বাসায় ফেরেনি তাকে না পেয়ে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি এখন পর্যন্ত পাইনি। ইউসুফ মাঝির ভাই সুলতান মাঝি বলেন, কলাগাছিয়া বাজারে ও ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাইকিং করেছি। না পেয়ে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। ইউপি সদস্য আইয়ুব আলি খা ঘটনার সত্যতা স্বীকার করেন। গ্রাম পুলিশ শাকিল বলেন, বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে বসে ইউনিয়নের সকল মেম্বারদের কাছে বলা হয়েছে মাইকিং করা হয়েছে।



