print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলার লামনা এলাকার মৃধা বাড়ির বাসিন্দা নাসিমা বেগম নামে এক নারী নিখোঁজ হয়েছেন। তিনি শামস উদ্দিন মৃধার মেয়ে এবং বাহাউদ্দিন মৃধা (খোকন)-এর ছোট বোন।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকাল প্রায় ১০টার দিকে নাসিমা বেগম কলাগাছিয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

স্বজনরা জানান, নাসিমা বেগম কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

📞 যোগাযোগ : ০১৭৩৫-৫৯১৯৯৫

পরিবারের দাবি, দ্রুত তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।