মন্ত্রীর উপস্থিতিতে আসন নিয়ে উত্তেজনা, গোয়াইনঘাটে অনুষ্ঠান ত্যাগ করে চলে যান মন্ত্রী,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৪-১৪, ১১:১২ অপরাহ্ন /
মন্ত্রীর উপস্থিতিতে আসন নিয়ে উত্তেজনা, গোয়াইনঘাটে অনুষ্ঠান ত্যাগ করে চলে যান মন্ত্রী,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

স্টাফ রিপোর্টার:-

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি বিদ্যালয়ের ভবন উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসন নিয়ে বিরোধকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে নির্ধারিত কর্মসূচি সম্পন্ন না করেই তা পণ্ড হয়ে যায়।

সোমবার বিকেলে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মঞ্চে মন্ত্রীর পাশে আসন গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় দুই যুবদল নেতার মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের সমর্থকেরাও এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার কারণে অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলে অতিথিরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে মন্ত্রী অনুষ্ঠান শেষ না করেই স্থান ত্যাগ করেন। এরপর নির্ধারিত উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন, অনুষ্ঠানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। পরে মন্ত্রী মহোদয়ের নির্দেশে তাকে নিয়ে আমরা অনুষ্ঠানস্থল থেকে পরবর্তী কর্মসূচিতে চলে আসি। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।